প্রশ্নগুলো আমরা কীভাবে সাজিয়েছি
আমাদের প্রশ্নোত্তর বিভাগটা তিনটা ভাগে চলে — অ্যাকাউন্ট, পেমেন্ট, আর সাধারণ ব্যবহার। প্রতিটা উত্তর ছোট রাখা হয়েছে, কারণ মোবাইলে স্ক্রল করে লম্বা প্যারা পড়া কারো পছন্দ না। bKash বা Nagad দিয়ে জমা দেওয়ার ধাপ জানতে চাইলে সরাসরি পেমেন্ট অংশে যান। অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন থাকলে অ্যাকাউন্ট অংশে দেখুন। Rocket ব্যবহারকারীরাও একই প্রক্রিয়া অনুসরণ করবেন — শুধু ওয়ালেট অ্যাপ থেকে পাঠানোর সময় প্রদর্শিত
নম্বরে পাঠান আর PIN দিয়ে নিশ্চিত করুন। আমরা উত্তরগুলো নিয়মিত হালনাগাদ করি, তাই পুরনো তথ্য পাওয়ার সম্ভাবনা কম। কোনো প্রশ্ন এখানে না থাকলে আমাদের সরাসরি জানান।
- bKash
- Nagad
- Rocket